চট্টগ্রামে লিগ্যাল ড্রাফটিং ও দলিল ভেটিং
সঠিকভাবে প্রস্তুত ও যাচাই করা আইনগত নথি ভবিষ্যতের জটিলতা ও বিরোধ এড়াতে গুরুত্বপূর্ণ। দলিল, চুক্তিপত্র ও অন্যান্য আইনগত কাগজপত্র প্রস্তুত, পর্যালোচনা ও যাচাইয়ের ক্ষেত্রে আইনগত সহায়তা প্রদান করা হয়।
সেবাসমূহ
দলিল ও চুক্তিপত্র প্রস্তুত
বিক্রয়, লিজ, ভাড়া, ঋণ, অংশীদারি, সেবা ও চাকরি সংক্রান্ত চুক্তিপত্রসহ বিভিন্ন দলিল ও চুক্তি পক্ষসমূহের শর্ত, অধিকার ও দায়িত্ব স্পষ্টভাবে উল্লেখ করে প্রস্তুত করা।
দলিল যাচাই ও আইনগত মতামত
দলিল ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে সম্ভাব্য আইনগত সমস্যা বা অসঙ্গতি চিহ্নিত করা এবং আইনগত মতামত প্রদান করা।
হলফনামা ও নোটারি সেবা
হলফনামা প্রস্তুত এবং প্রযোজ্য ক্ষেত্রে নোটারি সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সহায়তা করা।